সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসককে ‘অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ’-এর শুভেচ্ছা

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসককে ‘অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ’-এর শুভেচ্ছা
ছবিঃ মোঃ আনোয়ার হোসেন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) জনাব আবদুল্লাহ আল মামুন মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, সিলেট জেলা শাখা। জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তাঁরা জেলা প্রশাসককে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান এবং তাঁর সফল কর্মজীবন কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সভাপতি কর্পোরাল মোঃ শোয়েব আহমেদ অভি (অবঃ), সাধারণ সম্পাদক সার্জেন্ট সৈয়দ আনোয়ার হোসেন (অবঃ), সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট আজিজ (অবঃ), সহ-সভাপতি মোঃ কবির, কার্যকরী সদস্য ল্যান্স কর্পোরাল মোঃ খোরশেদ আলম (অবঃ) এবং উপদেষ্টা দেলোয়ার খান। এছাড়াও সিলেট জেলা শাখার অন্যান্য অবসরপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে জেলা প্রশাসক প্রতিনিধি দলের প্রতি ধন্যবাদ জানান এবং জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সবার সহযোগিতা কামনা করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আনোয়ার হোসেন