শিবপুরে হালিম মোল্লার জানাজায় আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি

শিবপুরে  হালিম মোল্লার জানাজায়  আলহাজ্ব সিরাজুল ইসলাম  মোল্লা এমপি
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ  শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

১১ ইংএপ্রিল,বৃহস্পতিবার বাদ আছর ,নরসিংদীর শিবপুর উপজেলায় বাজনাব গ্রামের কৃতি সন্তান মরহুম এম এ হালিম মোল্লা শিবপুর উপজেলা আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক এর জানাজার নামাজ বাজনাব আবুল ফায়েজ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা ও গুণ গুলো তুলে ধরে বক্তব্য রাখেন নরসিংদীর তিন শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মহসিন নাজির, সাধারণ সম্পাদক শামসুল আলম ভূইয়া রাখিল, শিবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, জেলা যুবলীগ এর সহ-সভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা,ও জুনায়েদুল হক জুনু,জেলা আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার,ও শিবপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, জেলা যুবলীগ সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, শিবপুর উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক ও বিপ্লব চক্রবর্তী, কৃষি বিষয়ক সম্পাদক শামসুল হুদা মুকুল,পৌর আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ভূঁইয়া প্রমুখ। পরিশেষে বাজনাব আবুল ফায়েজ উচ্চ বিদ্যালয় এর সভাপতি ও জেলা আওয়ামী যুবলীগ এর সহ-সভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লার অফিস কক্ষে উপস্থিত সর্বদলীয় নেতৃবৃন্দ কুশলাদি ও মতবিনিময় করেন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন