"নিঃস্বরা ভাষা'' - এস এম এম আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
"নিঃস্বরা ভাষা'' - এস এম এম আকাশ
নিঃস্বরা বৃষ্টি ভেজা অঙ্গে তোমায় লাগে অপরুপ,
প্রিয় দর্শিনী কুমারী কন্যা-
তুমি খোদার হাতে গড়া অনন্যা,
তুমি অপ্সরা;তুমি অধরা
তুমি কাংখিত প্রেমের রুপ !
তুমি যাচিত ভালোবাসার-
স্পর্শিত মানস কন্যা,
তুমি ভাল থাকার মহৌষধ-
তুমি অনবদ্য তুমি ব্যপীত অনন্যা,
তুমি কালান্তরে জাগ্রত প্রেমে স্বরুপ !
তুমি উর্বশী; তুমি বিনোদিনী-
তুমি মহাকালের রুপগাঁথা,
তুমি সুনন্দা তুমি ভাবনার রেখায় অনন্যা-
তুমি যাচিত বোধে রুপ কথা,
তুমি পূঁজিত প্রেমে নওতো বিরুপ !
তুমি চাওয়া; তুমি পাওয়া-
তুমি নবান্নের সোঁদা গন্ধ মাখা,
তুমি আশা;তুমি প্রত্যাশা-
তুমি আপন হাজার বসন্তে দেখা,
তুমি অপলক দেখায় অপরুপ !
তুমি চেতনা; তুমি সাধনা-
তুমি ভালোবাসায় আরাধনা,
তুমি সুর গীতির ঝংকার-
তুমি নিবিড় প্রেমের বাসনা,
তুমি স্বপ্ন সাধে আহ্লাদে প্রতিরুপ......
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ