ফ্যাসিস্ট ও স্বৈরাচারী খুনি হাসিনা বিরোধী রক্তক্ষয়ী আন্দোলনে নিহত শহীদ সুমন ও শহীদ লতিফ এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
৩৬ জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জে নিহত ফ্যাসিস্ট ও স্বৈরাচারী খুনি হাসিনা বিরোধী রক্তক্ষয়ী আন্দোলনে আওয়ামী সনএাসীদের গুলিতে সিরাজগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের হত্যাকান্ডের শিকার শহীদ সুমন ও শহীদ লতিফ এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫ টায় ৯ নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সিরাজগঞ্জের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সিরাজগঞ্জ ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরন্নবী খান, অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ড বিএনপি সিরাজগঞ্জ পৌর শাখার সভাপতি লিয়াকত আলী খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর দিন। আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করি সেই সকল শহীদ ভাই-বোনকে, যাঁরা বৈষম্য, জুলুম-নির্যাতন ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেছেন।
আমি বিশেষ করে স্মরণ করছি এই সিরাজগঞ্জের কৃতি সন্তান ফ্যাসিস্ট ও স্বৈরাচারী খুনি হাসিনা বিরোধী রক্তক্ষয়ী আন্দোলনে নিহত শহীদ সুমন ও শহীদ লতিফ এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে ওরা আমাদেরকে স্বৈরাচারী মুক্ত করেছে আমাদেরকে এক নতুন দিন উপহার দিয়েছে। আমরা তোমাদেরকে সব সময়ই স্মরণ করবো। আমি সব শহীদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আহত ও নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, মোঃ জাহাঙ্গীর হোসেন সেলিম ভূইয়া, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম - সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মোঃ আলমগীর হোসেন আলম, সহ- সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ভূইয়া সাফি, জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলআমীন খান, সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ, গ্রাম বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন শেখ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোঃ ছানাউল্লাহ সেখ, দপ্তর বিষয়ক সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ- দপ্তর বিষয়ক সম্পাদক শেখ এনামুল হক, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ, ৯ নং ওয়ার্ড বিএনপি সিরাজগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম পারভেজ,। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর যুবদলের সভাপতি হারুন অর রশিদ খান সজিব,।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট