জুলাই গণঅভ্যুত্থান দিবসে গণঅভ্যুত্থানের সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সোহেল আহম্মদ
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এবং তরুণ সমাজসেবক সোহেল আহম্মদ। এক বাণীতে তিনি বলেন, "২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যে রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস সৃষ্টি করেছে, তা আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে এই আন্দোলনে যেসব বীর শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।" তিনি আরও বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন এই বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। পরিশেষে তিনি জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্বাস্থ্য ও দ্রুত সুস্থতা কামনা করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ