সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে  জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে  জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে  যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে।  বুধবার ( ০৫ আগস্ট ২০২৬) সকাল সোয়া দশটায় জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহরের বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপান এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময়ে জুলাই শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক  মোঃ আমিনুল ইসলাম,। এসময়ে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)  মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্)  মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ (সদর সার্কেল) মোঃ নাজরান রউফ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান, জেলা কারাগার সিরাজগঞ্জ, জেলা শিক্ষা অফিস, গণপূর্ত বিভাগ সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  পুষ্পস্তবক পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট