মনোহরদীতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
শনিবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার ঐতিহ্যবাহী এল.কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় অংশগ্রহণ করে মনোহরদী উপজেলাধীন মধ্য ডোমনমারা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ বনাম কাপাসিয়া উপজেলাধীন বারিষাব পরিয়াব ফুটবল একাদশ। অধ্যাপক ডাঃ মানস রঞ্জন চক্রবর্তী তরুণ এর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)থেকে বার বার নির্বাচিত সাংসদ সদস্য,মাটি ও মানুষের নেতা,গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী,জনাব এড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।এ সময় মনোহরদী উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক,বাবু প্রিয়াশীষ রায়,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের আইন বিষয় সম্পাদক, জনাব এডভোকেট আলমগীর হোসেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জনাব আবুল কাশেম ভূঁইয়া পিপিএম,রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ জনাব ইউসুফ আলী,খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ কাউছার রশিদ বিপ্লব,খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা জনাব রমিজউদ্দিন মাষ্টার,খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব সাহাদৎ হোসেন বাবুল,খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক,জনাব মাহবুবুর রহমান জামিল,খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক জনাব মুসলেহ উদ্দীন প্রধান,খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি,জনাব সোহেল রানা,খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক,জনাব ফজলুল হক সরকার ও জনাব সাজ্জাদুল ইসলাম সাদ্দাম,এল.কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কৃর্তী ছাত্র,ডাঃএম.এইচ কবির,এল.কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,জনাব আতিকুল্লাহ,যুবলীগ নেতা জনাব রাসেল আহমেদ,জনাব তোফাজ্জল হোসেন, জনাব প্রতিক মোল্লা জনাব আব্দুল লতিফ,মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য জনাব মোয়াজ্জেম হোসেন প্রধান ও জনাব ডাঃমোঃহিমেল মিয়াসহ মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।খেলাটি পরিচালনা করেন আন্তর্জাতিক মানের রেফারি বাবু ভারত চন্দ্র গৌড়,সহকারী রেফারির দায়িত্ব পালন করেন জনাব তৌহিদুল ইসলাম তৌহিদ ও জনাব কামাল উদ্দিন মাষ্টার।খেলায় মধ্য ডোমনমারা স্পোর্টিং ক্লাব ৩_২ গোলে বারিষাব পরিয়াব ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উর্ত্তীণ হয়। খেলার ধারাবিবরণীতে ছিলেন,জনাব আরাফাত মিশন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম