জেসিও ফাউন্ডেশন এর আহবায়ক কমিটির জরুরি সভা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
গত ৬ই আগস্ট ঢাকা সেনানিবাস সংলগ্ন মাটিকাটা বাজারে ফাউন্ডেশন এর অস্থায়ী কার্যালয় সম্মানিত আহবায়ক সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহির উদদীন মহোদয়ের আহবানে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্নীতির, সজন প্রীতি, পরিবার তন্ত্রের দায় অভিযুক্ত বরখাস্তকৃত সাবেক সভাপতি শফিউল বাশার এর কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন, শফিউল বাসারের আপস এর প্রস্তাবনা নিয়ে। সবাই সর্বসম্মত ক্রমে শফিউল বাসারের আপস এর প্রস্তাবনা সকল সদস্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করে দিয়েছেন। সভায় সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আগামী ৯০ দিনের মধ্যে জেসিও ফাউন্ডেশনের নির্বাচন সুসম্পন্ন হবে। জরুরী সভায় উপস্থিত ছিলেন সিনিয়ার ওয়ারেন্ট অফিসার আব্দুল কাদের, সিনিয়ার ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান, সহ আহবায়ক কমিটির প্রায় সকল সদস্য।
দৈনিক বিজয় নিউজ/ ইডি