বিসিপিএস প্রেসিডেন্ট প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সঙ্গে অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের মতবিনিময়
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর প্রেসিডেন্ট, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা সাবেক পরিচালক ও প্রিন্সিপাল, টিএমএসএস'র পরিকল্পনা উপদেষ্টা ও আজীবন সদস্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠার পর দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা আধুনিক টিএমএসএস'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। শুক্রবার ৭ আগস্ট এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম প্রফেসর ডা. পাভেলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। এ সময় চিকিৎসা, জনস্বাস্থ্য, উচ্চতর চিকিৎসা শিক্ষা, দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে উভয়ের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সুস্থতা লাভে মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মহান আল্লাহর অশেষ রহমত, চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা এবং দেশবাসীর দোয়া ও শুভকামনায় তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন। সম্পূর্ণ সুস্থতা অর্জনের জন্য তিনি দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেন। মতবিনিময়কালে টিএমএসএস'র স্বাস্থ্য, শিক্ষা ও মানবকল্যাণ মূলক কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে আরও কার্যকর সমন্বয় জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল দীর্ঘদিন ধরে দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা সাবেক পরিচালক ও প্রিন্সিপাল হিসেবে তাঁর অবদান চিকিৎসাঙ্গনে বিশেষ ভাবে স্বীকৃত। এই প্রখ্যাত চিকিৎসক বিএনপি'র মিডিয়া সেলের চীপ টিএমএসএস'র পরিকল্পনা উপদেষ্টা ও আজীবন সদস্য হিসেবেও তিনি প্রতিষ্ঠানের উন্নয়ন ও পরিকল্পনায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাক্ষাৎকালে টিএমএসএস'র নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মো. ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান