দৈনিক বিজয় নিউজ আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
দৈনিক বিজয় নিউজ আয়োজিত প্রতি বছরের মত এবারের ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪ উত্তমপুরে দৈনিক বিজয় নিউজ এর ম্পাদক কর্তৃক আয়োজন করা হয়। উক্ত টুর্ণামেন্ট এ প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল মালেক ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতার কনিষ্ঠ ভাতিজা মোঃ ইলিয়াস, অনুষ্ঠানটি প্রথম থেকে পরিচালনা করেন দৈনিক বিজয় নিউজের জনৈক সাংবাদিক মোঃ শামিম হোসাইন।
খেলাটিতে অংশগ্রহনকারী দুটি দলের মধ্যে উত্তমপুর রাইডার এর অধিনায়ক ছিলেন মোঃ সাব্বির এবং তালতলা রাইডারস এর অধিনায়ক ছিলেন মোঃ আবু নাইম হোসাইন। মাত্র ৪ রানের ব্যবধানে উত্তমপুর রাইডারসকে তালতলা রাইডারস পরাজিত করে প্রথম পুরস্কার গ্রহন করেন। এবং অতি দক্ষতার সাথে উক্ত খেলার ম্যান অব দ্যা মেচ এর পুরস্কারটি মোঃ সাব্বির গ্রহন করেন।
দৈনিক বিজয় নিউজ/ ই