পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় অজ্ঞাত অভিযুক্ত তালিকায় গ্রেফতার হায়াতুজ্জামানকে জেল হাজতে প্রেরণ

পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় অজ্ঞাত অভিযুক্ত তালিকায় গ্রেফতার হায়াতুজ্জামানকে জেল হাজতে প্রেরণ
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেলার চাটমোহর উপজেলার ৭ নং মুলগ্রাম ইউনিয়নের মুলগ্রাম/কায়েমখোলা মোড়ে সংঘটিত ককটেল বিস্ফোরণ মামলায় চাটমোহর থানার ফৈলজানা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ফৈলজানা ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হায়াতুজ্জামান চৌধুরী রাজা(মোঃ হায়াত আলী)কে বুধবার(৫ আগষ্ট ২০২৬) সন্ধ্যায় শরৎগঞ্জ বাজার থেকে শরৎগঞ্জ ফাঁড়ি পুলিশ গ্রেফতার করে চাটমোহর থানায় প্রেরণ করে। বৃহস্পতিবার সকালে +চাটমোহর থানা পুলিশ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় চাটমোহর থানার ২২ জুলাই ২০২৬ তারিখের এফআইআর নম্বর১৭), জিআর নং১৬৪/২৬(চাটমোহর) মামলায় অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করে। উল্লেখ্য গত ২১ শে জুলাই ২০২৬ রাত সাড়ে এগারো ঘটিকার দিকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিল করে। সেই ঘটনার প্রেক্ষিতে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। চাটমোহর থানা সুত্রে জানা যায় যে, ২২ শে জুলাই ২০২৬ ইং চাটমোহর থানা থেকে ১২ কিলোমিটার দক্ষিণ পুর্ব দিকে, বিট নং ১০, জেএল নং ১৫৫,সাত নং মুলগ্রাম ইউনিয়ন পরিষদ এর মুলগ্রাম/কায়েমখোলা মোড় এর মোঃ আতার আলীর চায়ের দোকানের সামনে বাংলাদেশের প্রতিষ্ঠিত সরকারকে উৎখাত সহ জীবন বিপন্ন ও সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটানোর অপরাধ সংঘঠিত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বিস্ফোরিত ককটেলের ০৪'টুকরা অংশ বিশেষ সহ চারটি বাজার করা ব্যাগে রক্ষিত অনুমান ৮/১০ কেজি ইটের খোয়া ও ১০/১২ টি বাঁশের লাঠি উদ্ধার করে।

সংশ্লিষ্ট মামলায় ৩১ জনকে নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আসামি করে মামলা রুজু করা হয়। মামলাটি দায়ের করেন চাটমোহর থানা এলাকার মুলগ্রাম ইউনিয়নের পুর্বটিয়ারতলা গ্রামের বাসিন্দা ও মৃত মিয়াজান সরকারের ছেলে, মুলগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মজর আলী। এলাকায় অনেকেই ধরপাকর আতংকে দিনাতিপাত করছে। তবে এলাকাবাসীদের দাবী ভিত্তিহীন কল্পকাহিনী নির্ভর মামলা করে এলাকায় ভীতিকর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে একটি মহল ফায়দা লুটতে অপতৎপরতায় বেশ সিদ্ধ হস্ত হয়ে উঠছে। বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, রাজনৈতিক অস্থিরতা তৈরী করে কোন মহলই সমাজে টিকতে পারেনি। আর ভবিষ্যতেও অশুভ কোন শক্তি ন্যায়ের পথে বাঁধা সৃষ্টি করে টিকতে পারেনি। তিনি ভিত্তিহীন মামলার বিষয়ে বিগত দিনেও প্রতিবাদ জানিয়েছেন এখনও প্রতিবাদ জানাচ্ছেন। তিনি রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে গনতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করেন এবং রাজনৈতিক সম্প্রীতি উন্নয়নশীল গনতন্ত্র চর্চায় খুবই অপরিহার্য বলে দাবি করেন।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ