জামালপুর ইসলামপুর উপজেলা যমুনা নদীর তীরবর্তী ফসলি জমি নষ্ট করে অবৈধ বালু উত্তোলন

জামালপুর ইসলামপুর উপজেলা যমুনা নদীর তীরবর্তী ফসলি জমি নষ্ট করে অবৈধ বালু উত্তোলন
ছবিঃ শফি

দৈনিক বিজয় নিউজ জামালপুর প্রতিনিধি:

মোঃ শফিউল আলম জামালপুর জেলা- ইসলামপুর উপজেলা।  তারিখ:- ও সময় গত ০১-০৮-২৬ ইং সময়-১.৫০ মিনিট। সূত্র- ইসলামপুর উপজেলা  ৫ নং নোয়ারপাড়া ইউনিয়ন রায়েরপাড়া গ্রাম অন্তর্গত স্হানীয় নিম্নলিখিত বালুদস্যগন স্থানীয় ইউনিয়ন বিএনপি দ্বিতীয় সারির কর্মী ১,শফিকুল ২,তাহাবুর উভয় পিতা উভয় পিতা মৃত আমিনুল ইসলাম ৩,সাদা পিতা দুদু শেখ সাং দক্ষিণ চিনাডুলী ৪,নাজির ৫,রুহুল আমিন উভয় পিতা চাঁন সরদ্দার সাং দক্ষিণ চিনাডুলী ৬,বিপুল মেম্বার পিতা ফুলু মুন্সি সাং দক্ষিণ চিনাডুলী ৭,জহুরুল পিতা মুলে দক্ষিণ চিনাডুলী ৮,তোতা চৌধুরী পিতা মৃত মগর আলী দক্ষিণ চিনাডুলী ৯,নয়ন পিতা-আছর আলী সাং উলিয়া ১০, হুকুম দাতা মনিরুজ্জামান (পলাশ) স্থানীয় ইউনিয়ন বিএনপি'র সভাপতি  পিতা সিরাজুল ইসলাম মাষ্টার উপরোক্ত বালুদস্য এলাকার সন্ত্রাসী মাস্তান চাঁদাবাজ এলাকা মানুষের প্রতি জুলুমকারী,উক্ত ঘটনার দিন সময়ে অন্যান্য দিনের ন্যায় জোরপূর্বক আমার নিজস্ব ফসলি ভূমি ও এলাকার নিরহ খেটে খাওয়া মানুষের বন্যা পরবর্তীতে ফসল হবে এসব জমি থেকেই জোরপূর্বক বলহেড/ডেজিং মেশিনের সাহায্যে জোরপূর্বক বালু উত্তোলন করতে গেলে আমি সহ আমার সহোদর ভাই ভাতিজা ও এলাকাবাসী বাধা নিষেধ করিলে তারপরও জোরপূর্বক বালু উত্তোলন করিতেই থাকে।

এক পর্যায়ে আমরা আরেকটি ভাড়া শ্যালো ইঞ্জিন নৌকা নিয়ে ধাওয়া দিলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে নদীর তীরে বলহেড ডেজার মেশিন দ্রুত ভিড়িয়ে পূর্ব থেকে উৎপাতে থাকা তাদের দলের লোকজন অতর্কিত দা,রামদা,টেঁটা ফালা সুরকি দিয়ে  হামলা চালায়,এতে করে গুরুতর  আহত হন ১,আলহাজ্ব আবুল হোসেন (অবসরপ্রাপ্ত শিক্ষক) বয়স-৭৮ ২,সুলতান ৩,সাইদুল ৪,মোঃ শফিউল আলম অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও দৈনিক বিজয় নিউজ স্থানীয় রিপোর্টার। ৫,মাহাবুর রহমান। পরে আমি সহ গুরুতর জখমিগন স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে  নিজ বাড়িতে ডাক্তারের নির্দেশক্রমে বিশ্রামে আছে।পরবর্তীতে গত ০২-০৮-২৬ ইং তারিখে জামালপুর ইসলামপুর থানায় গুরুতর জখমীর ছেলে মোঃ মারুফ বিল্লাহ বাদী হয়ে একটি মামলা করে, ইসলামপুর থানা মামলা নাম্বার-০২/ তারিখ- ০২-০৮-২৬ ইং ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/(২)১১৪/৩৪ পেলান কোড অনুযায়ী।  ৯ জন আসামিরা মধ্যে জামালপুর জেলা জুডিশিয়াল জজ কোর্টে ৭ আত্মসমর্পণ করিয়া জামিনে মুক্ত হয়ে এসে এলাকায় আবার তারা ত্রাসের রাজত্ব করছে, দুইজন আসামি এখনো আত্মসমর্পণ করেনি,তারা ফেরারি হিসেবে ঘোরাফেরা করছে,সে সাথে বাদী পক্ষ ও সাক্ষী গণদেরকে হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য, মামলা তুলে না নিলে তারা আবারো খুন জখম গুম করার ভয়-ভীতি প্রদর্শন করে আসছে। স্থানীয় পুলিশ প্রশাসন আত্মসমর্পণ না করা নিম্নে  দুই আসামিকে এখনো গ্রেফতার করছে না। ১,সাদা পিতা-দুদু শেখ ২, নাজির পিতা- চাঁন সরদ্দার উভয় সাং দক্ষিণ চিনাডুলী ইসলামপুর জামালপুর।

দৈনিক বিজয় নিউজ/ শফি