সিরাজগঞ্জে এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফলে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের বড় সাফল্য

সিরাজগঞ্জে এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফলে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের বড় সাফল্য
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ বড় সাফল্য অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৮২ দশমিক ৪২ শতাংশ। পাশাপাশি ৯৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। সোমবার (১০ আগস্ট ) সকাল ১০ ঘটিকায় ঐতিহ্যবাহী সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙণে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর মোট ৪৭৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৮৯ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৯৯ জন শিক্ষার্থী। এ উপলক্ষে প্রতিষ্ঠানে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ ময়নুল ইসলাম।  প্রতিষ্ঠানের প্রভাতী শাখার সহকারী প্রধান এস.এম. এনামুল কবীর ও শিক্ষক প্রতিনিধি ঈমান আলী। প্রতিষ্ঠানের প্রভাষক মোঃ নূরনবী শেখ, মোঃ ইউনুস আলী শেখ, সিনিয়র শিক্ষক মওলানা মোঃ লুৎফর রহমান, সহকারী শিক্ষক মোঃ আব্দুল লতিফ, টি.এম. লওহে মাহফুজর রহমান, সহকারী শিক্ষিকা ফারজানা খাতুন, মোছাঃ লুৎফুন্নেছা ও মোছাঃ কাবেরী খাতুন, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ খাদেমুল ইসলাম, সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট