সিরাজগঞ্জে এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফলে,  সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বড় সাফল্য

সিরাজগঞ্জে এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফলে,  সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বড় সাফল্য
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ বড় সাফল্য অর্জন করেছে। এ বছর  প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড  কলেজ, এসএসসি রেজাল্ট ২০২৬, পাশের হার ৯৫%, পরীক্ষার্থী ছিল ৬০ জন, কৃতকার্য ৫৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। সোমবার (১০ আগস্ট ) সকাল ১০ ঘটিকায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙণে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।এ উপলক্ষে প্রতিষ্ঠানে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ নুসরাত জাহান নিশা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাত হুসেইন। এসময়ে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন, সহ শিক্ষক, শিক্ষার্থী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট