মির্জাগঞ্জে তীব্র লোডশেডিং জনজীবন অতিষ্ঠ
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবনে অস্বস্তি। বড়লোক থাকে আইপিএস আর জেনাটর চালিয়ে এসি তে গরীব মরে ধুকে ধুকে গরমে পুরে আর টাকা পয়সার অভাবে, মাস শেষে বিদ্যুৎ বিল নেয় কেড়ে একটাকায় তিনটাকা তাও শান্তি নেই গরীবের জীবনে। বড়লোকের কাছে পাওনা থাকে পুরো একবছর, আর গরীবের একমাস পেলেই লাইন আসে কাটতে। গ্রামের একটা প্রচলিত কথা আছে, নরমের নরম শক্তের বাড়ির ধারেও না। মির্জাগঞ্জে বিদ্যুৎ চাহিদা ৭.৫ মেগাওয়াট বর্তমানে বরাদ্দ দেওয়া হচ্ছে ২.৫ মেগাওয়াট এর আগে ২৪ ঘন্টার মধ্যে বিদ্যুৎ থাকতো ১২ ঘন্টা দুই দিনের ব্যাবধানে এখন সেটা দাড়িয়েছে ২৪ ঘন্টায় ৮ ঘন্টা সহজ হিসেবে ১ ঘন্টা বিদ্যুৎ থাকলে ১.৩০ মিনিট লোডশেডিং।
বিদ্যুৎ এর এই সংকটে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ব্যাহত হচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে পরছে, বৃদ্ধ ও অসুস্থ মানুষগুলো কাতরাচ্ছে যেরকম লোডশেডিং তীব্র সেরকম আবার ভ্যাপসা গরম। দিন মজুর খেটে খাওয়া মানুষগুলো সারাদিন রোদে পুরে বৃষ্টিতে শুকিয়ে পরিশ্রম করে রাতে এসে একটু বিশ্রাম নেবে সকালে উঠে কাজে যাবে কিন্তু বিদ্যুৎ না থাকায় রাতে হচ্ছে না ঘুম কাজ দিতে হচ্ছে বন্ধ কাজে না গেলে খাবার বন্ধ কারণ দৈনিক দিন মজুরের তো নুন আনতে পানতা ফুরায়। সব মিলিয়ে শান্তিতে নেই। একটু স্বস্তি চায় জনগণ দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ কামনা করছে সাধারণ মানুষ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন