অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম পাটোয়ারী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক  দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম পাটোয়ারী
ছবিঃ ছাব্বির আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

খোরশেদ আলম পাটোয়ারীর দ্রুত সুস্থতা কামনায় শুভানুধ্যায়ীদের দোয়া প্রার্থনা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং নিউ মার্কেট থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম পাটোয়ারী অসুস্থ হয়ে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দেয়। অনেকেই হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

খোরশেদ আলম পাটোয়ারী দীর্ঘ দিন ধরে স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি নিউ মার্কেট থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সকলের কাছে তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকেও মহান আল্লাহর দরবারে আকুল আবেদন জানানো হয়েছে যেন খোরশেদ আলম পাটোয়ারীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থভাবে পরিবারের মাঝে ফিরিয়ে দেন। সবাই যেন তার জন্য আন্তরিকভাবে দোয়া করেন।

দৈনিক বিজয় নিউজ/ ছাব্বির আহমেদ