বিএনসিসি সিরাজগঞ্জ সরকারি কলেজ ন্যাশনাল ক্যাডেট কোর ডেঙ্গু সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’- এবং " জ্ঞান শৃঙ্খলা স্বেচ্ছাসেবক " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ডেঙ্গু সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান সিরাজগঞ্জ সরকারি কলেজ বিএনসিসি ইউনিট, সিরাজগঞ্জ কর্তৃক বনার্ঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৩ আগস্ট ২০২৬) সকাল ১০ টায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজ বিএনসিসি ইউনিট, সিরাজগঞ্জের ব্যবস্থাপনায় ও ৩৫ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্টের আয়োজনে সচেতনতামূলক বনার্ঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বনার্ঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ও দক্ষিণ করে পুনরায় সিরাজগঞ্জ সরকারি কলেজে এসে শেষ হয়। বনার্ঢ্য র্যালিটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মহিদুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহিদুল হাসান তিনি বলেন, এ র্যালির মূল উদ্দেশ্য হলো জনগণকে ডেঙ্গু বিষয়ে সচেতন করা এবং তারা যেন ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমরা যদি চারদিকের জায়গাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, যেখানে ডেঙ্গু মশা জন্মাতে না পারে, তাহলে অনেকটা ডেঙ্গু প্রতিরোধ করতে পারি।তিনি বলেন, অনেক প্রাণ অকালে ঝরে যায়, আমরা যদি সঠিক চিকিৎসা করতে না পারি। আমরা আসলে চিকিৎসার দিকে যেতে চাই না, আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে চাই। ডেঙ্গু প্রতিরোধ করাই আমাদের প্রধান লক্ষ্য। কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে জমে থাকা পানি অপসারণ ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে। এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সিরাজগঞ্জ সরকারি কলেজ বিএনসিসি ইউনিট, সিরাজগঞ্জের (পি ইউ ও) আব্দুর রাশেদ পাভেল। সিরাজগঞ্জ সরকারি কলেজ সিরাজগঞ্জের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক (পি ইউ ও) এবং লেফটেন্যান্ট সুবর্ণা লায়লা, সহ- সিরাজগঞ্জ সরকারি কলেজ সিরাজগঞ্জের সকল শিক্ষক / শিক্ষিকাবৃন্দ, সিরাজগঞ্জ সরকারি কলেজ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি সকল ছাত্র ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট