পহেলা বৈশাখে ব্যবসায়ীরা হালখাতা করতেন আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি

পহেলা বৈশাখে ব্যবসায়ীরা হালখাতা করতেন আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ  শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর উপজেলা হল রুমে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে, ১৪/৪/২৪ এপ্রিল রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ সজীব এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদীর তিন শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। তিনি বলেন আজ পহেলা বৈশাখ ,আমি নিজের কথাই বলি যখন আমার অর্থ ছিল না ,বৃত্ত ছিলনা তখন কিছুই ছিল না ,আজকে এই পজিশনের কথাই তো ভাবি নাই, তখন খুব ছোট ছিলাম তখন এই পহেলা বৈশাখে খুবই আনন্দ করতাম ,সকালে ঘুম থেকে উঠে কোথায় মেলা হতো সেই মেলায় দৌড়ে যেতাম ,আজকে কিন্তু সেই সুযোগ এখন আর নাই । আজকে আপনারা এখানে যারা আছেন তারা জানেন ,বিভিন্ন ব্যবসায়ীরা তখন কিন্তু হালখাতা করতো, গদি স্বাদ( হালখাতা )যাকে বলে তখন আমার বাবা কিংবা চাচাকে কিন্তু দাওয়াত দিত, তখন কিন্তু আমি তাদের সাথে যাইতাম ,যেটাকে আমরা গদি স্বাদ বা হালখাতা বলি ,তখন কিন্তু দেখতাম যে এরকম বড় বড় রসগোল্লা আমাদেরকে খাওয়াতো। এই যে ঐতিহ্য কিন্তু তা এখন আর নাই বললেই চলে, এখন আর হালখাতা তেমন করে না ,হালখাতা ঢাকা শহরে যারা ব্যবসা-বাণিজ্য করেন তারা লাল একটা বড় খাতায় সারা বছরে হিসাব নিকাশ করে থাকে ,এটা কিন্তু মাঝে মধ্যে করে, গ্রাম অঞ্চলেও এটা নাই বলেই চলে , সেই ঐতিহ্য আমরা কিন্তু ভুলে যাচ্ছি , নতুন দিনে আমাদের আশা ভরসা, যেভাবে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে ,আমাদের দেশের বর্তমান ছেলে মেয়েদের কিন্তু পুরনো দিনের ঐতিহ্য গুলো আর তাদের ভালো লাগেনা, তাদের হাতে এখন মোবাইল বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে লেখাপড়া যেটুকু করার করে, আর সারাক্ষণ কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ,আমাদের সময় কিন্তু এ জিনিস ছিল না ,তাই আমরা বলি আজকের এই পহেলা বৈশাখ যে অনুষ্ঠান এটা হল যে আমরা বাঙালি সে স্মৃতি কিন্তু আস্তে আস্তে আমরা মুছে ফেলার চেষ্টা করতেছি। বঙ্গবন্ধু জাতিসংঘে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ কিন্তু বাংলায় দিয়েছিলেন ,যে আমার পরিচয় আমি বাঙালি আমি বাংলা ভাষায় কথা বলি সেজন্য তিনি বাংলায় ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধু ও তার কন্যার জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু এখানো হৃদয় ধারণ করেন, আর সেই ভাবেই তিনি বাংলাদেশকে পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মহসিন নাজির, শিবপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া,শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক শামসুল আলম ভূইয়া রাখিল।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান,উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি আজিজুর রহমান খান ভূলু মাস্টার ও আব্দুল হাই মাস্টার, শিবপুর উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, মুক্তিযোদ্ধা নাসির আহমেদ হিরন,সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন