পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। (২৪ জুন২৬ইং) পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালায়ে ১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়। কমিটি উপজেলা শিক্ষা কমিটি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মির্জাগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার, ঝাটিবুনিয়া ক্লাস্টার, প্রিজাইটিং অফিসার, প্রধান শিক্ষক পঃ দঃ সঃপ্রাথমিক বিদ্যালয় সিল সাক্ষরে উক্ত ম্যানেজিং কমিটি অনুমোদিত হয়। ৮৮ নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম (শামীম) নির্বাচিত হওয়ায় স্থানীয় সুধীজন, ছাত্র অভিবাবক সহ সকলে অভিনন্দন জানান।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন