নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী জেলার শিবপুর উপজেলার কারারচর এর বাসিন্দা মোছা. মালা আক্তার। স্বামীহারা এই নারী তার একমাত্র প্রতিবন্ধী সন্তানকে নিয়ে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। চা বিক্রিই তার ও সন্তানের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সম্প্রতি জীবিকার প্রধান উপকরণ চায়ের কেটলিটি নষ্ট হয়ে যাওয়ায় চা বিক্রি বন্ধ হওয়ার উপক্রম হয়। অসহায় অবস্থায় তিনি নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নিকট একটি কেটলি ক্রয়ের জন্য আর্থিক সহায়তার আবেদন জানান। তার আবেদনের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে জেলা প্রশাসক একটি নতুন কেটলি ক্রয়ের জন্য নগদ ৩,০০০/- (তিন হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তার একমাত্র প্রতিবন্ধী সন্তানের জন্য এক ব্যাগ শুকনো খাবারেরও ব্যবস্থা করেন। জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে মালা আক্তারের জীবিকার পথ আবারও সচল হওয়ার সুযোগ তৈরি হয়েছে। একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তার বেঁচে থাকার অবলম্বনকে শক্তিশালী করার এই উদ্যোগ মানবিক, জনবান্ধব ও দায়িত্বশীল প্রশাসনের এক অনন্য দৃষ্টান্ত। মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফোটানোই হোক জনসেবার মূল লক্ষ্য।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন