রেজাউল করিম রানার হার্ট অ্যাটাকে মৃত্যুবরণঃ আইনজীবী মহলে শোকের মাতম

রেজাউল করিম রানার হার্ট অ্যাটাকে মৃত্যুবরণঃ আইনজীবী মহলে শোকের মাতম
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

ঐতিহ্যবাহী পাবনা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ নবীন সদস্য বুধবার (১৯ আগষ্ট ২০২৬) দুপুর ১২ ঘটিকায় পাবনা সদর হাসপাতালে ইন্তেকাল করেন। বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন রেজাউল করিম রানা, তাৎক্ষণিক ভাবে তাকে তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রেজাউল করিম রানার মৃত্যুর সংবাদ পেয়ে সংবাদ পেয়ে ২০২৬ ব্যাচের সহকর্মী আইনজীবীরা সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে পৌঁছান। পরে অ্যাডভোকেট মোঃ তসলিম হাসান সুমন শিকদার ও অ্যাডভোকেট এস কে নুরুজ্জামান সাগরের সহযোগিতায় ২০২৬ ব্যাচের নবীন আইনজীবীদের সঙ্গে নিয়ে মরহুম অ্যাডভোকেট রেজাউল করিম রানার বাড়ীতে তাকে দেখতে যান ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বাদ মাগরিব পুষ্পপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয় ও পুষ্পপাড়া কেন্দ্রীয় গোরস্থানে অ্যাডভোকেট রেজাউল করিম রানাকে দাফন করা হয়।

মরহুম অ্যাডভোকেট রেজাউল করিম রানা'র সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাবনা জেলার সদর উপজেলাধীন আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামে ১৯৭২ সালের ৩০ সেপ্টেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতাঃ মরহুম- আজিজুল হক মোল্লা, মাতাঃ মৃত- ওমেজান নেছা । তিনি বিবাহিত জীবনে এক স্ত্রী(উম্মে আঁখি-গৃহিনী) ও দুই কন্যা সন্তান ( রেজোয়ানা পারভীন চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে ও মোছাঃ উম্মে রশ্নি (৫বছর )এর জনক ছিলেন।

মরহুম র রেজাউল করিম রানা ১৯৮৭সালে সুধীর কুমার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯২ সালে সাঁথিয়া সরকারি স্নাতক মহাবিদ্যালয় থেকে এইচ এস সি, ২০০৫ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস পাস করেন। পাবনা শহীদ আমিন উদ্দিন আইন কলেজ ২০০৯ সালে এলএলবি পাশ করেন। ১৫ মার্চ ২০২৬ ইং বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ লাভ করেন। পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে যোগদান করেন ১৮ ই এপ্রিল ২০২৬ ইং। অনেক কষ্ট ও পরিশ্রম করে সনদ অর্জন করেন অ্যাডভোকেট রানা। ১৮ বছর পাবনা জেলা আইনজীবী সমিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থেকে আইনজীবী সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন ও এ বছরই আইনজীবী হিসেবে তালিকা ভুক্ত হোন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মরহুম রেজাউল করিম রানার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও পরিবারের সদস্যদের প্রতি শোক প্রকাশ করে বিবৃতি দান করেছেন পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খোন্দকার, সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শ্রী মলয় কুমার দাস রায়, সিনিয়র অ্যাডভোকেট কাজী মাহবুবুল আলম কাজী আলম, সমিতির সদস্য বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আকির হোসেন শিকদার পান্না, সিনিয়র অ্যাডভোকেট জাফর আলতাফ,সিনিয়র অ্যাডভোকেট মোঃ সাইদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ ফিরোজ আলী মন্ডল,পাবনা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ পিপি ও বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট রাজিউল্লাহ রঞ্জু, পাবনা জেলা বার সমিতির সদস্য বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ সেলিম হোসাইন,বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ আবুল বাশার রানা, বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ নুরুজ্জামান নোমান, বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল ইমরান, বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ তসলিম হাসান সুমন শিকদার, অ্যাডভোকেট এসকে নুরুজ্জামান সাগর, বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ আশরাফুজ্জামান প্রিন্স, ঢাকা বার সমিতির সদস্য বিজ্ঞ অ্যাডভোকেট আতিকুল আলম, পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ (কবি আকাশ), বিজ্ঞ অ্যাডভোকেট ফজলে শাহরান বিপু, বিজ্ঞ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক শাকিল, বিজ্ঞ অ্যাডভোকেট মোমিনুর রহমান উল্লাস, বিজ্ঞ অ্যাডভোকেট নিজাম উদ্দিন আসমান, বিজ্ঞ অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সোহেল, অ্যাডভোকেট মিজানুর রহমান খোকন,অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান হাবিল। বৃহস্পতিবার (২০ আগষ্ট ২০২৬) সকাল এগারো ঘটিকার সময় জেলা ও দায়রা জজ আদালত এজলাসে পাবনা জজশীপ ও পাবনা ম্যাজিস্ট্রেসির উদ্যোগে ও দুপুর ১২ ঘটিকায় আইনজীবী সমিতির উদ্যোগে রেভারেন্স অনুষ্ঠিত হবে।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ