পাবনা জেলা বারের বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম রানা এর মৃত্যুতে রেভারেন্স অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী পাবনা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম রানা বুধবার (১৯ আগষ্ট ২০২৬) দুপুর বারো ঘটিকায় ইন্তেকাল করেন। মরহুম বিজ্ঞ আইনজীবী রেজাউল করিম রানা'র আত্মার মাগফিরাত কামনায় রেভারেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবনা জেলা ও দায়রা জজ আদালত এজলাসে বৃহস্পতিবার (২০ আগষ্ট ২০২৬) সকাল ১১:০০ ঘটিকায় জেলা ও দায়রা জজ মহোদয় এর সভাপতিত্বে জজ শীপের সকল সদস্য, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়, পাবনা ম্যাজিস্ট্রেসির সকল বিচারকগন, জেলা আইনজীবী সমিতির সদস্য গনের অংশ গ্রহণে রেভারেন্স অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আক্তারুজ্জামান, আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস রঞ্জু, পাবনা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট শ্রী মলয় কুমার দাস রায়, মরহুম অ্যাডভোকেট রেজাউল করিম রানা'র কর্মময় জীবনের উপর আলোচনা করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ বোরহান উদ্দিন মোনাজাত পরিচালনা করেন। পরিশেষে ফুলকোর্ট রেফারেন্স ঘোষণা করা হয়। পরিচালনা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শ্রী মলয় কুমার দাস রায়।
আইনজীবী সমিতির উদ্যোগে পাবনা জেলা আইনজীবী সমিতির হল রুমে দুপর ১২:০০ ঘটিকার সময় প্রয়াত বিজ্ঞ অ্যাডভোকেট রেজাউল করিম রানার কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস রঞ্জু, সমিতির সবচেয়ে প্রবীণ সদস্য বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ আব্দুর রহিম খান, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস রঞ্জু, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ শাহজাহান আলী মন্ডল, পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ আমিনু্ল ইসলাম পটল,বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মনোয়ারা জাহিদ, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট রাজিউল্লাহ রঞ্জু সহ আরো অনেকে। বক্তারা মরহুম রেজাউল করিম রানার কর্মময় জীবনের উপর আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া করা হয়। দোওয়া পরিচালনা বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম সুরুজ,
বিজ্ঞ অ্যাডভোকেট মরহুম রেজাউল করিম রানা এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাবনা জেলার সদর উপজেলাধীন আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামে ১৯৭২ সালের ৩০ সেপ্টেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতাঃ মরহুম আজিজুল হক মোল্লা, মাতাঃ মরহুমা ওমেজান নেছা । তিনি বিবাহিত জীবনে এক স্ত্রী (উম্মে আঁখি-গৃহিনী) ও দুই সন্তান ( রেজোয়ানা পারভীন, চলতি বছর HSCপরীক্ষা দিয়েছে ), উম্মে রশ্নি (৫ বছর) এর জনক ছিলেন। ফুটবল খেলতে ও দেখতে খুবই ভাললবাসতেন। মরহুম রেজাউল করিম রানা ১৯৮৭ সালে সুধীর কুমার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, ১৯৯২ সালে সাঁথিয়া স্নাতক মহাবিদ্যালয় থেকে এইচএসসি ২০০৫ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে বিএসএস পাস করেন। পাবনা শহীদ আমিন উদ্দিন আইন কলেজ থেকে ২০০৯ সালে এলএলবি পাশ করেন। বহু চড়াই উৎরাই পেরিয়ে কুড়ি বছরের সাধনাকে সাফল্যের চুড়ায় নিয়ে ১৫ই মার্চ ২০২৬ ইং বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ লাভ করেন। পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে যোগদান করেন ১৮ ই এপ্রিল ২০২৬ ইং।
মরহুম অ্যাডভোকেট রেজাউল করিম রানা রাজনৈতিক জীবনে জাতীয় পার্টি(এরশাদ) করতেন। ছাত্র জীবন থেকে তিনি জাতীয় পার্টির ছাত্র সংগঠনের বহু গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন। তিনি আমৃত্যু জাতীয় পার্টি, পাবনা জেলা শাখা, পাবনার সহ-সভাপতি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মরহুম রেজাউল করিম রানা এর মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও পরিবারের সদস্যদের প্রতি শোক প্রকাশ করে বিবৃতি দান করেছেন পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খোন্দকার, সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শ্রী মলয় কুমার দাস রায়,
বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ আকির হোসেন শিকদার পান্না,
বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার,
বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট কাজী মাহবুবুল আলম কাজী আলম,
বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জাফর আলতাফ,
বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ সাইদুল ইসলাম চৌধুরী,
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সদস্য বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ ফিরোজ আলী মন্ডল,
বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ সেলিম হোসাইন,বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ আবুল বাশার রানা,
বিজ্ঞ অ্যাডভোকেট আশরাফুজ্জামান প্রিন্স,
বিজ্ঞ অ্যাডভোকেট শরিফুজ্জামান লিখন,
বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ নুরুজ্জামান নোমান,
বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ পলাশ আলী,
বিজ্ঞ অ্যাডভোকেট মাহবুবুর রহমান রিটন,
বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ আব্দুর রউফ,
বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন সোহেল,
বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল ইমরান,
বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ তসলিম হাসান সুমন শিকদার, বিজ্ঞ অ্যাডভোকেট এসকে নুরুজ্জামান সাগর,
বিজ্ঞ অ্যাডভোকেট ফজলে শাহরান বিপু,
বিজ্ঞ অ্যাডভোকেট মোমিনুর রহমান উল্লাস,
বিজ্ঞ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক শাকিল,
বিজ্ঞ অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ কবি,
বিজ্ঞ অ্যাডভোকেট মিজানুর রহমান খোকন,
অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান হাবিল,
বিজ্ঞ অ্যাডভোকেট আব্দুস সালাম,
বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ নিজাম উদ্দিন আসমান,
বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ শাকিলুজ্জামান প্রিন্স,
বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ রতন আলী,
বিজ্ঞ অ্যাডভোকেট ইমরান তালুকদার।
ঢাকা বার সমিতি থেকে শোক প্রকাশ করে বিবৃতি দান ছেন
বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ আতিকুল আলম, বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ রিয়াজুল ইসলাম, বিজ্ঞ অ্যাডভোকেট
মোঃ আব্দুল আওয়াল, অ্যাডভোকেট মোঃ মাসুদ রানা।
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ