অন্মেষণ মুক্ত স্কাউট দলের আয়োজনে সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক আমিনুল ইসলাম'র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অন্মেষণ মুক্ত স্কাউট দলের আয়োজনে  সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক  আমিনুল ইসলাম'র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের সাবেক আঞ্চলিক সম্পাদক ও সিরাজগঞ্জের সাবেক প্রাক্তন  জেলা প্রশাসক এবং  অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা মরহুম আমিনুল ইসলাম'র ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে জেলা প্রশাসন সিরাজগঞ্জের সহযোগিতায় ও অন্বেষণ মুক্ত স্কাউট দল, সিরাজগঞ্জের আয়োজনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়। পবিত্র কোরআন থেকে তেলোওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।  স্বাগত বক্তব্য রাখেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী ছোট্ট। সঞ্চালনা করেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার  সাংবাদিক দিলীপ  কুমার গৌর। সভাপতিত্ব করেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের সভাপতি সাংবাদিক হেলাল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম আমিনুল ইসলাম এঁর জীবনীর উপরে তাৎপর্য মূলক বক্তব্য রাখেন  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম। 
 
 অনুষ্ঠানের  প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম,  বলেন, মরহুম আমিনুল ইসলাম ছিলেন একজন দক্ষ প্রশাসক, নিবেদিতপ্রাণ সমাজসেবক ও মানবিক গুণসম্পন্ন মানুষ। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্কাউট আন্দোলনের প্রসার এবং তরুণদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মময় জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ড আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। তিনি আরো বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা ছিলেন তিনি,  আমি অত্যান্ত খুশি হয়েছি যে, সাবেক জেলা প্রশাসককে এই সিরাজগঞ্জের মানুষ এমনি ভাবে প্রতি বছরে তার রুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠান করে থাকে অন্বেষণ মুক্ত স্কাউট দলটি, আমি আশা রাখি এ ভাবেই প্রতি বছরে পালন করা হবে মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল। মরহুম আমিনুল ইসলাম তিনি দায়িত্ব ও কর্তব্যের প্রতি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান। তাঁর আদর্শ অনুসরণ করে নতুন প্রজন্ম দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসবে—এটাই আমাদের প্রত্যাশা।  প্রধান অতিথি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সবার প্রতি দোয়া কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এম এ লতিফ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা  যমুনা মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেজাউল করিম রন্জু, সিরাজগঞ্জ সদর উপজেলা সেবা মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম,  এসময়ে উপস্থিত ছিলেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের উপদেষ্টা  সঞ্জয় গৌর,  মোঃ আবু হানিফ,  সিরাজগঞ্জ অনলাইন পোর্টাল সংবাদের সম্পাদক মাসুদ রেজা,  বিশিষ্ট সমাজসেবক ও  স্কাউটার নাহিদা সুলতানা, সহ - হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের সদস্য ও অন্বেষণ মুক্ত স্কাউট দলের স্কাউট  সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ মহামারি করবোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের জুলাই মাসের ১১ তারিখে মৃত্যু বরণ করেন। পাবনায় জন্মনেওয়া আমিনুল ইসলাম সিরাজগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন পোনে চার বছর। মৃত্যুর সময় তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট