খুলনা বিভাগের পেশাজীবী দলের সাংগঠনিক সম্পাদক হলেন মোল্লা মারুফ রশীদ

খুলনা বিভাগের পেশাজীবী দলের সাংগঠনিক সম্পাদক হলেন মোল্লা মারুফ রশীদ
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোল্লা মারুফ রশীদ। রোববার (২৩ আগস্ট) ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে তাকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেলের দিকনির্দেশনায় সারাদেশে সংগঠনের কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে নেতৃবৃন্দকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মোল্লা মারুফ রশীদকে খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। মোল্লা মারুফ রশীদ খুলনা সিটি করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি খুলনা সদর উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন ব্যবসায়ী ও সমাজসেবক। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মোল্লা মারুফ রশীদের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, ব্যবসায়িক কর্মকাণ্ড ও সামাজিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুলনা বিভাগে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল হবে।

দায়িত্বপ্রাপ্তির সময় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস মাহবুব, পাবনার তরুণ সমাজ সেবক আমান শাহ সুজন খান, কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে মোল্লা মারুফ রশীদ খুলনা বিভাগের দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. সিদ্দিকুল ইসলাম, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন, সেক্রেটারি নয়ন তারা এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আঃ খালেক খান।

অভিনন্দন বার্তায় নেতারা বলেন, মোল্লা মারুফ রশীদের গতিশীল নেতৃত্বে খুলনা বিভাগে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও সুসংগঠিত হবে। একই সঙ্গে পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থে পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী পেশাজীবী দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা প্রয়োজন। নেতারা মোল্লা মারুফ রশীদের নতুন সাংগঠনিক দায়িত্বে সাফল্য, সুস্বাস্থ্য এবং তার সাংগঠনিক কর্মকাণ্ডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান