বগুড়ায় টিএমএসএস আয়োজনে বৈশাখ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বগুড়ার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস আয়েজিত বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার টিএমএসএস বিনোদন জগতের পাঠাকাটা বাচ্চু মঞ্চে নানা অনুষ্ঠান পালনের মাধ্যমে ১৪ মার্চ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বরণ জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়। বৈশাখ বরণ উপলক্ষে টিএমএসএস কর্তৃক আয়োজিত নাচ,গান, নববর্ষ বরণ, মঙ্গলশোভা যাত্রা ও ইলিশ পান্তা সহ বিভিন্ন অনুষ্ঠান পালনের মাধ্যমে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে বর্নীল আয়োজনে বিনোদন জগতে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপী এ উৎসবে টিএমএসএস পরিবারের সকল সদস্য ও বিপুল সংখ্যক দর্শনার্থী উপভোগ করেন। অনুষ্ঠানে নাচে, গানে ও বাঙালি সাংস্কৃতির সেতুবন্ধন ঘটে এ পহেলা বৈশাখ বরণে। সকালে টিএমএসএস পরিবার ও দর্শকের সমন্বয়ে শুরু হয় মঙ্গলশোভা যাত্রা। বাঙালির মঙ্গল কামনায় শোভাযাত্রাটি ফাউন্ডেশন অফিস থেকে শুরু হয়ে ঢাক, ঢোল, মাথাল, পলোসহ গ্রামীণ ইতিহ্যের নানান কারুকার্য, ফেন্টুন ও ব্যানার নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিনোদন জগতের পাঠাকাটা বাচ্চু মঞ্চে গিয়ে শেষ হয়। দ্বিতীয় পর্বে টিএমএসএস পরিবারের সকলে মিলে ইলিশ পান্তা ভোজনের মাধ্যমে অনুষ্ঠানটি আরো আর্কষনীয় করে তোলে। এ উপলক্ষে মাস ব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। নববর্ষ পহেলা বৈশাখ বরণ ও মেলা পরিচালনার সার্বিক সভাপতি মোঃ সহিদুল ইসলাম খাঁন পরামর্শক লিয়াজো এর তত্ত্বাবধানে টিএমএসএস পরিবারের সকলের উপস্থিতিতে পহেলা বৈশাখ বরণ ও মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও দিক নির্দেশনা দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি এ দিনের নানান অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনা করার জন্য সকলের প্রতি আহবান জানান। বিসিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার বক্তব্য দেন। এ সময় তাঁর পরিবারের সদস্যগন ও বিসিএল গ্রুপের সকল কর্মকর্তা বৈশাখ বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টিএমএসএস কর্মকর্তাদের মধ্যে উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান, পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম, পরিচালক জিজি এন্ড আই টি মোঃ মাহাবুবর রহমান, টিএমএসএসের পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা লায়ন আয়শা বেগম, ফয়জুন্নাহার, টিএমএসএস সেক্টর প্রধান জাহিদুর রহমান ও টিএমএসএস বগুড়া ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিম, সাজ্জাদুল বারী সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। মেলা অনুষ্ঠানে প্রতিদিন থাকবে ডক্টর এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমীর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যার মধ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা, বাউল সংগীত, মঞ্চ নাটক ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন গ্রামীণ জনপদের খেলা অনুষ্ঠিত হবার পাশাপাশি বিনোদনের নানা ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। বিনা টিকিটে দর্শনার্থীরা এ মেলাতে প্রবেশ করতে পারবেন। আগামী এক মাস ব্যাপী মেলাটি অনুষ্ঠিত হবে। এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, সহকারী পরিচালক মোঃ শাফী পারভেজ, নানা শ্রেণী পেশার মানুষ, এলাকার গন্যমান্য ব্যক্তি, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। নববর্ষ বরণের সকল অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে আয়েজিত মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত দোকানীরা নানা পসরা সাজিয়ে দোকান বসিয়েছেন। মেলায় বিভিন্ন দ্রব্য ক্রয়বিক্রয় করা যাবে। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান। পহেলা বৈশাখ বরণের নানা অনুষ্ঠানে টিএমএসএস পরিবারের সদস্য সহ হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। টিএমএসএস পরিচালিত বিভিন্ন রাইডে চড়ে ও নৌকা ভ্রমণ করে দর্শণার্থীরা আনন্দ উপভোগ করেন। সবার জন্য সারা মাস ব্যাপী মেলায় আনন্দ উপভোগের সুযোগ রয়েছে। পহেলা বৈশাখ বরণ অনুষ্ঠানের সার্বিক সভাপতি মোঃ সহিদুল ইসলাম খান পরামর্শক লিয়াজো এক প্রশ্নের জবাবে বলেন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বরণ করতে পেরে টিএমএসএস পরিবার ও আমি ব্যক্তিগত ভাবে আনন্দিত। তিনি আরও বলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগম এর গতিশীল নেতৃত্বে আগামী বছর আরো বেশি জাঁকজমকপূর্ণ ভাবে এ অনুষ্ঠান পালন করা হবে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান