গোবিন্দগঞ্জে ঝিলপাড়ায় অত্যাধুনিক বৈশাখী হোটেল এন্ড রেস্টুরেন্টে এর শুভ উদ্বোধন
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে ঝিলপাড়া সিটি মার্কেটের দ্বিতীয় তলায় মনোরম পরিবেশে আধুনিক ও রুচিশীল মানসম্মত খাবারের জন্য বৈশাখী হোটেল এন্ড রেস্টুরেন্টে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল পহেলা বৈশাখ ১৪ই এপ্রিল রবিবার সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব মুকিবুর রহমান রাফি।চিনি ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে হোটেলের উদ্বোধন করেন। বৈশাখী হোটেল এন্ড রেস্টুরেন্টে ব্যবস্থাপনা পরিচালক আল ইমরান প্রধান জানান উদ্বোধনের দিনে বাঙ্গালীদের গ্রাম বাংলার খাবার পান্তা ভাত, ইলিশ,পাট শাক আলু ভর্তা সহ নানা ধরনের খাবার ফ্রি পরিবেশন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন শহরগাছি মহিলা কলেজে সম্মানিত অধ্যক্ষ রুবেল আহমেদ, জগদীশপুর আশরাফ আলী সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল খালেক, সহকারী শিক্ষক আব্দুল মান্নান, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন প্রধান বাবলু, নাজিমুদ্দিন বাবুল, মৎস্য চাষী মকবুল হোসেন, মৎস্য ব্যবসায়ী সামেদ আলী,জাহেদুল ইসলাম গোলাম মোস্তফা প্রমুখ।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু