বাংলাদেশ এখন তিনটা প্লাটফর্মে বিভক্ত হয়ে পড়েছে? পরিত্রাণের চাবিকাঠি জনগনের হাতে! (প্রথম পর্ব) (
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
প্রিয় মাতৃভূমি জন্মভূমি পিতৃভূমি সোনার বাংলা স্বাধীন বাংলাদেশ। আজ দেশের যে দিকে তাকাই শুধু অশান্তির কালো ধোঁয়া রক্তের দাগ গন্ধ এ যেনো এক নিশ্চিত দূর্দশা গ্রস্থ মৃত্যুপুরী। সম্প্রীতি সৌহার্দ্য হৃদ্যতার বন্ধন আর আজ কাজ করেনা মানুষের মনে, মানুষের মাঝে। কেউ আর কাউকে সহ্য করতে পারেনা কোন ভাবেই। যদি হাত দিয়ে কাউকে আঘাত করতে না পারে তাহলে নজর দ্বারা বা অন্তর দিয়ে আঘাত করার চেষ্টা করে বদদোয়া করে। সকলেই ভুলে গেছে এদেশ কারো একার নয়! হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ আদিবাসী নৃগোষ্ঠী সম্প্রাদায় সহ সকলের। যে কথা গুলো শুনেছি মহান মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে পরিবেশিত দেশাত্মবোধক গানের মাধ্যমে। এখন ভাবতে গেলে মনে হয় কি হওয়ার কথা হলোটা কি?
মানুষ এখন এতটাই আত্মকেন্দ্রীক হয়ে গেছে যে, পিতৃতুল্য মাতৃতুল্যা বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান দিতে চায়না, সম্মান দিতে জানেনা। বাংলাদেশ নবাবী আমল থেকে শান্তি সম্মৃদ্ধি ও হৃদ্যতার বন্ধনে আবদ্ধ এক জনপদ ছিলো। মীর জাফরদের পদচারণা শুরু হওয়ার ফলে শান্তি সম্প্রীতি বিনষ্ট হয়ে হারিয়ে যায় সেই কাগজ কলমের মিতালীর শব্দ হৃদ্যতার বন্ধন। ভারত বর্ষ হলো, পাকিস্তান হলো, বাংলাদেশও হলো কিন্তু শান্তি আর কোনদিন ফিরে এলোনা এই জনপদে। যে দেশের জনগন সাদা পানিকে সাদা পানি বলতে পারেনা, সাদা পানিকে সাদা দেখেনা, সে দেশের জনগনের কাছে কি আর আশা করার থাকে।
বাংলাদেশ বর্তমান সময় এক নিষ্ঠুরতম অধ্যায় পার করছে যা সহজেই অনুমেয়। বিগত চুয়ান্ন বছর ধরে যে অনিয়মের কথা বলা হচ্ছে, সে সকল অনিয়মের সীমারেখা পার হয়ে গেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করলে বোঝা যায়। আগের দিনে বাংলাদেশে বিভিন্ন পথ ও মতের লোক ছিলো আর এখন তিনটি মতের-পথের লোক দেখা যাচ্ছে। একটু ধীরস্থির ভাবে চিন্তা করলে বোঝা যায় যে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বিএনপি জিয়াউর রহমান এর আদর্শে বিশ্বাসী, জামায়াতে ইসলামী ও অপরাপর সকল দল এখন এক সুরে, এক সুত্রে ইনসাফ ও ইহসান প্রতিষ্ঠায় বিশ্বাসী। বলতে গেলে বলতে পারি
(১) আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ও জামায়াতে ইসলামী সহ অপরাপর সকল দল।
(২) বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এবং অপরাপর সকল দল।
(৩) জামায়াতে ইসলামী ও অপরাপর সকল রাজনৈতিক দলের প্রতিপক্ষ হলো বিএনপি ও আওয়ামী লীগ।
চেতনা আদর্শ ইনসাফ ইহসান একেকটি শব্দ একেকটি শব্দের সাথে বেমানান কাজের গন্ডির মধ্যে।
ত্রিমুখী রাজনৈতিক প্লাটফর্মে বাংলাদেশ আজ অনিশ্চয়তার দোলাচলে দোদুল্যমান। নিরীহ নিরস্ত্র সাধারণ মানুষ, সাধারণ জনগন কি করবে তা ভেবে ভেবে অনেকেই উদ্বেগ ও উৎকন্ঠায় উদ্বিগ্ন।
সচেতন দেশপ্রেমিক জনতা আম জনতা দিন আনে দিন খায় তাদের চিন্তার ইয়ত্তা নেই। কিভাবে তাদের দিন-সপ্তাহ, মাস-বছর যাবে এই চিন্তায় তারা অস্থির।
সামনে ভোট আসছে, কথা বার্তা চলছে ভোটের এই চিন্তায় আবার অনেকেই আরো তৎপর। কোন দল ক্ষমতায় যাবে, কোন দল বিরোধী দলে যাবে এসব ভেবে অনেকের মাথা ব্যথা শুরু হয়ে গেছে।
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ