নওগাঁ জমকালো আয়োজনের মধ্যদিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁ জমকালো আয়োজনের মধ্যদিয়ে   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় অত্যন্ত বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে আজ সোমবার দুপুরে শহরজুড়ে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। আজ দুপুর ১টার দিকে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি সুবিশাল ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পথ পরিভ্রমণ রূপ নেয় এক বিশাল সমাবেশে। পরে জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তারা বিএনপির প্রতিষ্ঠা, দলীয় ইতিহাস, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার