তুমি বরেণ্য, তুমি মহামতি তুমি বিশ্বকবি
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
তোমার প্রেরনায়
(এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা)
তুমি বরেণ্য, তুমি মহামতি তুমি বিশ্বকবি-
উজ্জ্বল নক্ষত্র তুমি অমানিশার রাতে ভাবি,
আমরা তোমার ভক্ত পাঠক মাত্র এ ভূবনে-
পেয়েছি সংস্পর্শ তোমার সকল কাব্য গানে!
তুমি জাগিয়েছো বাঙ্গালী জাতি স্বত্তা ও মননকে-
আজ তাই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে সব লোকে,
তোমার কবিতা, নাটক গল্পে বাংলার রূপ-
জাগিয়েছো মায়ার বাধনে করে আরো অপরুপ!
প্রবেশ ঘটিয়েছো নারী চরিত্রের গল্প কাবিতায়-
চির স্মরণীয় করেছো তা তব সৃজন প্রক্রিয়ায়,
আমি আজ এ ব্যর্থ গান ও কবিতার কবি-
লিখতে বসে আঁকি কত বিমূর্তমান ছবি!
প্রেরণা পাই তোমার সৃজনশীল পদ প্রেক্ষাপটে-
তুমি প্রেরনায় থাকো সারাক্ষণ কাব্য তটে,
তুমি সফল শিল্পী কবি প্রেমিক ও সুন্দরের-
তোমার গীতাঞ্জলি শেষের কবিতা প্রেরণা মোদের!
কত কাব্য কথা লিখি আজ মোরা ধ্যানে- অজান্তেই যাই ছুটে তর মুখশ্রী প্রাণে,
তুমি দাও আশির্বাদ মোদের রিক্ত কবিতায়-
ধন্য হতে পারি যেনো কাব্যে তোমার প্রেরনায়......
(তারিখঃ ২ আগষ্ট ২০০৬ ঈশায়ী,
রাতঃ ৮:৫৩___০৯:১১,
মহকক, চলনবিল,পাবনা)
দৈনিক বিজয় নিউজ/ আকাশ