মির্জাগঞ্জে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মির্জাগঞ্জে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র উপজেলা শাখার আয়োজনে বিকাল ০৪ ঘটিকার সময় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মির্জাগঞ্জের ৬ টি ইউনিয়নের নেতা কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানে যোগ দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড মোঃ মজিবুর রহমান টোটন সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাহাবুদ্দিন নান্নু তিনি তার বক্তব্যে বলেন দলের দুরসময় যারা অ কাতরে দলকে টিকিয়ে রাখার জন্য মিটিং মিছিলে অংশগ্রহণ করে জেল জরিমানা খেটেছে। তাদের বাদ দিয়ে কোন কমিটি গঠন করা হবে না। তিনি আরো বলেন আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছি আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী