বদরপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর বদরপুরে মাজখালী গ্ৰামের রাসেল হাওলাদার পিতা রুস্তম হাওলাদার কে বহু দিন চেষ্টা করে ও গ্ৰেফতার করতে সক্ষম হয়নি পুলিশ।০৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ এ এস আই মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তেলিখালী বাজার থেকে আটক করে দীর্ঘদিন পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামি রাসেল হাওলাদার কে। পুলিশ সূত্রে জানা যায় যে একাধিক মাদক মামলার আসামি রাসেল হাওলাদার জি আর মামলা নং ৩১৯/১৯ পটুয়াখালী থানা ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬(১) সাররিন ১০( ক) ৪১ মূলে এক বছরের সশ্রম কারাদণ্ড,দশ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ রয়েছে। অবশেষে শেষ রক্ষা হলো না রাসেলের,পুলিশের চৌকষ দলের জালে আটকা পড়ে সে এখন জেল হাজতে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী