‎ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযানে গাজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২জন

‎ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযানে গাজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২জন
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

‎ঠাকুরগাঁও সদর উপজেলার ২ নং সলান্দর ইউনিয়নের সালান্দর রামবাবুর গোডাউন এলাকায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে, মাদক সেবনরত অবস্থায় দুই জন কে আটক করেছে পুলিশ। ‎আটককৃত ব্যক্তিদের কাছে ২০পিছ টাপেন্টাডল ট্যাবলেট ও ১০ গ্ৰাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ‎বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির ও আজহারুল ইসলাম আটককৃত ব্যক্তিদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অতদণ্ড প্রদান করে।

‎আটকৃত ব্যক্তিরা হলেন:
‎১ আক্তারুল ইসলাম (৪৮) পিতা আসাম উদ্দিন সাং বোয়ালমারী পঞ্চগড়।
‎২ জাহিদ (৩৫) পিতা শামসুল হক সাং দক্ষিন সালান্দর

‎পুলিশ জানা নিয়মিত মাদকবিরোধী অভিযান চলছে এবং সমাজ থেকে মাদককে নির্মল করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম