বুড়িচংয়ে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

বুড়িচংয়ে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর,ময়নামতি, মিথিলাপুর কুমাড় বাড়িতে তৈরি হতো মাটি দিয়ে মাটির বিভিন্ন হাড়ি পাতিল,শিশুদের খেলনা । গ্রামের গৃহবধূরা এসব মাটির হাঁড়িতে রান্না করতেন ভাত ,মাছ ,সবজি । ছোট ছোট শিশুদের জন্য হাড়ি পাতিল পুতুল সহ বিভিন্ন প্রকার মাটির খেলনা তা দিয়ে শিশুরা খেলাধুলায় মেতে উঠতো । গ্রামের মানুষ মাটির ব্যাংকে জমাতেন তাদের আয়ের কিছু অংশ টাকা । কুমাড়া মাটি দিয়ে এসব সামগ্রী তৈরি করতেন । ক্রেতারা নিজ উদ্যোগে ছুটে যেতেন কুমাড় বাড়িতেএবং তাদের প্রয়োজনীয় মাটির সামগ্রী ক্রয় করতেন । এছাড়া বিভিন্ন হাট-বাজার ও বিভিন্ন উৎসবে মেলায় বিক্রি হতো এসব মাটি সামগ্রী ।

আধুনিক যুগে মাটির হাড়ি পাতিল গৃহিণীরা ব্যবহার না করায় আজ বিলুপ্তির পথে মাটির হাড়ি পাতিল । বর্তমানে কিছু কিছু স্থানে মাটির হাড়ি তৈরি হচ্ছে সেসব স্থান হতে ব্যবসায়ীরা তা ক্রয় করে বাজারে বিক্রি করছেন । তার মধ্যে অন্যতম হচ্ছে দধির হাড়ি গ্রামে বিবাহ বাড়িতে অতিথিদের খাবার শেষ পর্যায়ে দধি দিয়ে আপ্যায়ন করা হয় বলে দধি তৈরি করতে মাটির হাড়ি প্রয়োজন হয় । বিবাহ বাড়ির লোকেরা ছুটে আসেন বাজারে মাটির হাড়ির দোকানে হাঁড়ি ক্রয় করতে । বাজারের দোকান গুলোতে বিক্রেতা সীমিত আকারে এসব হাড়ি দোকানের সামনের সাজিয়ে রাখেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ