শুভেচ্ছা সংকলনে

শুভেচ্ছা সংকলনে
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

শুভেচ্ছা সংকলনে

(সুত্রঃ Tarikul Islam স্যার

Jerin Islam Mou
লার্নেড ভাবীর দশম শুভ বিবাহ বার্ষিকীতে
অনেকে অনেক শুভেচ্ছা ও শুভ কামনায় উৎসর্গীত)


দশম বিবাহ বার্ষিকী এসেছে প্রিয়জনদের আঙ্গিনায়-
দোওয়া করি তাৎপর্য পুর্ন এ দিনটি হোক বরকতময়,
সজীবতা জড়িয়ে থাকুক আত্মায় দুটি পবিত্র প্রানে-
সুখ পাখি অবারিত ডানায় থাকুক উচ্ছ্বাসিত বিচরণে।

বিবাহ বার্ষিকী আসুক ফিরে নবোদ্যমে শত সহস্র বার-
দুটি আত্মার মহামিলনে পৃথিবী হোক পবিত্র স্বর্গের দ্বার,
হোক আবৃত শুভ্র নির্মল নিরেট ভালোবাসা জগতময়-
পৃথিবী পাক পুর্ণতা হিংসা বিদ্বেষ রেষারেষি মুক্ত সময়।

কানায় কানায় সাফল্যে প্রতিটি পদক্ষেপ পরিপূর্ণ হোক-
ভালোবেসে কৃতকর্মে সকলেই যেনো বলে আমাদের লোক,
ভালোবাসার জোয়ার বয়ে যাক জীবনে মধু মাখা হাসিতে
জগত জুড়ে জয়াধ্বনি পড়ুক ভালোবাসার মোহন বাসিতে।

সিন্ধু হৃদয়ে উভয়ের মনে মানুষের প্রতি গভীর ভালোবাসা-
পরিচিতি দিয়েছে সমাজে মহৎ হৃদয় ও সম্পৃক্ত মহৎ পেশা,
আইন চর্চা ও বিচার সংস্কৃতিতে আত্মনিবেদিত দুটি প্রান-
করেছে মানব সমাজে বিচক্ষণতা ও বড়ত্বে দ্বীপ্ত সুমহান!

বিবাহ বার্ষিকী আসুক ফিরে জীবনে হাজার বসন্ত জুড়ে-
নবোদ্যমে বর্নিল আয়োজনে থাকুক উভয় আত্মা প্রেম
নীড়ে,
পৃথিবী হোক গদ্যময় শুভকামনায় দোওয়া করি দু'হাত তুলে-
ধন্যবাদ জানাচ্ছি পৃথিবীর সকলকে ভালোবাসার মাশুলে!

এস এম মনিরুজ্জামান আকাশ। অ্যাডভোককট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ