কাজলা কাঠিতে স্বামীর হাতে স্ত্রী খুন

কাজলা কাঠিতে স্বামীর হাতে স্ত্রী খুন
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

বাকেরগঞ্জে দাড়িয়াল ইউনিয়নের কাজলাকাটি গ্রামের মোঃ আলতাফ শিকদারের ছেলে সোহেল শিকদারের সঙ্গে,একই ইউনিয়নের সারসী এলাকার মোঃ নিজাম হাওলাদারের মেজ মেয়ে মুক্তা বেগমের বিবাহ হয়। এতদিন যাবৎ তাদের সংসার ভালোই চলছিল।তাদের ঘরে একটি সন্তানও রয়েছে।পারিবারিক কলহের যে ধরে গত ০২ সেপ্টেম্বর ২০২৬ ইং স্বামী-স্ত্রীর মধ্যে তাদের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হলে একপর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে স্ত্রীর উপর নির্মম নির্যাতন চালায় এতে ঘটনাস্থলে মারা যায় মুক্তা বেগম, ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিওতে দেখা যায় স্বামীর সোহেল শিকদার তার স্ত্রীকে বেদর শারীরিক নির্যাতন করেছেন। স্ত্রী কান্না করে বলছিল আমার জীবন ভিক্ষা চাই।এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে জিজ্ঞাসাবাদে স্থানীয়দের মুখে শোনা যায় পরকীয়ার জের ধরে এসব ঘটনা ঘটেছে তবে তাহার কোন শর্ত প্রমাণ পাওয়া যায়নি। এদিকে হত্যাকাণ্ডের ঘটনার উদগঠনের জন্য এবং এই পাষণ্ড স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের স্বজনরা ও এলাকাবাসী।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী