মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা সফর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে রংপুর রেঞ্জ ও ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা ও গভীর সম্মানের সঙ্গে স্বাগত জানান রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ এবং ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন । মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নির্ধারিত স্থানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি মহোদয় এবং পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়ের উপস্থিতিতে রাষ্ট্রীয় প্রটোকল ও নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হয়।
গার্ড অব অনার শেষে মহামান্য রাষ্ট্রপতি তাঁর প্রয়াত পিতা-মাতার কবর জিয়ারত করেন। এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয় এবং ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন মহোদয় কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন। মহামান্য রাষ্ট্রপতির ঠাকুরগাঁও জেলা সফরকে নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রংপুর রেঞ্জ পুলিশ ও ঠাকুরগাঁও জেলা পুলিশের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সফরস্থল, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও চলাচলের পথসহ সংশ্লিষ্ট এলাকায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব ও প্রস্তুতি তদারকি করা হয়।
মহামান্য রাষ্ট্রপতির সফরের রাষ্ট্রীয় মর্যাদা, নিরাপত্তা ও প্রটোকল যথাযথভাবে নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা, সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন ।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম