মাদক বিরোধী প্রতারণা পথসভা
দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়নের কাটাপোল গ্রামে মাদক বিরোধী পথসভা অনুষ্ঠিত হয় ৷ প্রধান অতিথি হিসেবে হাসাদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো জামাল উদ্দিন উপস্থিত ছিলেন ৷ বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তার প্রতিফলন ও দেখা যাচ্ছে,এই ধারাবাহিতার অংশ হিসাবে জীবননগর থানা অফিসার ইনচার্জ মো সোলাইমান তার নেতৃত্বে প্রতিটা এলাকায় মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছে ৷ উপস্থিত এলাকার জনসাধারণের সঙ্গে নিয়ে হাসাদাহ ইউনিয়নের বিএনপির যুবদলের সভাপতি মো মামুনুর রহমানের এই উদ্যোগকে সাগত জানানো হয়৷
দৈনিক বিজয় নিউজ/ মশিউর