গাঁজা ও ইয়াবাসহ দুই নারীসহ চারজন গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও দুই শত দুই পিস ইয়াবাসহ দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের আমির হোসেনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পশ্চিম বাদুরতলী এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাদক ব্যবসা করে আসছিলেন। গ্রেফতারকৃতরা হলেন—রুনা বেগম (৪৫), মোসাম্মৎ মীম আক্তার (২৩), রায়হান (২২) এবং মো. রাজিব আকন (৩০)।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে। এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির বাসিন্দা এবং ১৪টি মাদক মামলার আসামি আমির হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী