উচাখিলা বাজারে দুই বিএডিসি সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

উচাখিলা বাজারে দুই বিএডিসি সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই বিএডিসি সার ডিলারকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) উচাখিলা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। মোবাইল কোর্ট চলাকালে বিএডিসি সার ডিলার মেসার্স সাজিয়া এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই আইনে অপর বিএডিসি সার ডিলার মেসার্স শাওন এন্টারপ্রাইজকেও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রফিকুল