রাজশাহীতে মহানগর পেশাজীবী দলের আলোচনা সভা : বাংলাদেশী জাতীয়তাবাদ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা

রাজশাহীতে মহানগর পেশাজীবী দলের আলোচনা সভা : বাংলাদেশী জাতীয়তাবাদ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা
ছবিঃ এম এ খালেক

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি'র ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া'র দিক নির্দেশনাশ শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু। সভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন। তিনি বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ঐতিহাসিক ভূমিকা রয়েছে। তিনি জাতীয়তাবাদ ও গণতন্ত্রের আদর্শকে সমুন্নত রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, মহানগর কবি নজরুল পরিষদের সভাপতি মোস্তাক রহমান, পেশাজীবী দলের রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর ড. মাহাবুবর রহমান, রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, রাজশাহী জেলা জাসাসের সাবেক সভাপতি অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ। বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের যে রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেছিলেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।আলোচনা সভায় জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগরের সহসভাপতি অ্যাডভোকেট শাহীন কবির, সহসভাপতি কাজী মো. কায়কোবাদ, সহসভাপতি ড. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাওয়াদ আহমেদ রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম বিপ্লব, দপ্তর সম্পাদক মো. জুলফিকার আলী, কোষাধ্যক্ষ আবু তালেব, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, প্রচার সম্পাদক এনামুল হক মাসুদ, এম এ আউয়াল টিটুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও ত্যাগ-তিতিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পেশাজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান