মির্জাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫(পনের) পিস ইয়াবা সহ গ্রেফতার এক
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
মির্জাগঞ্জ থানার একটি আভিযানিক দল মির্জাগঞ্জ থানাধীন ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ছৈলাবুনিয়া এলাকায় ০৮/০৯/২০২৬ইং তারিখ দুপুর ০২:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ কবির হোসেন(৩৫), পিতা-মোঃ ইসাহাক মিয়া ওরফে মঞ্জু মিয়া, সাং-আদারিয়াতলা, থানা ও জেলা-মুন্সিগঞ্জ, বর্তমান ঠিকানা-হামিদ মৃধার বাড়ী, ছৈলাবুনিয়া, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী এর দখল হইতে ১৫(পনের) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা রুজু করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন