রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে রবিন বড়ুয়া (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিন বড়ুয়া উপজেলার শিলক ইউনিয়নের বড়ুয়া পাড়ার অলক বড়ুয়ার ছেলে। সে শিলক উচ্চ বিদ্যালয় থেকে সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিন এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় পুনরায় ওই বিষয়ের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। পড়াশোনার পাশাপাশি সে সৈয়দবাড়ি এলাকার একটি ওয়ার্কশপে কাজ শিখছিল। মঙ্গলবার দুপুরে কাজের ফাঁকে ওয়ার্কশপের পাশের একটি পুকুরে গোসল করতে নামে রবিন। এ সময় হঠাৎ পা পিছলে পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া