নওগাঁর মহাদেবপুর উপজেলার সাবেক জামায়াতের আমির হাফিজ উদ্দিনের জানাজা অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুর উপজেলার সাবেক জামায়াতের আমির হাফিজ উদ্দিনের জানাজা অনুষ্ঠিত
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলার সাবেক থানা আমির মো. হাফিজ উদ্দিন ইন্তেকাল করেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মো.হাফিজ উদ্দিনের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। পরে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জামায়াতে ইসলামী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার