অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি রাউজান মাসিক সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলা অন্তর্গত রাউজান উপজেলার, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি রাউজান। অদ্য ১৮-০৯-২৬ ইং তারিখ বিকাল ১৬.৩০ ঘটিকার সময় মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তথাগত চৌধুরীর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক পুলক বড়ুয়া'র সঞ্চালনা মাসিক সভা অনুষ্ঠিত হয়।২১ শে নভেম্বর ২৬ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রস্তুতি আলোচনা করা হয়।উপদেষ্টা মন্ডলির সদস্য, কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সশস্ত্র বাহিনী দিবস সম্পর্কে বক্তব্য প্রদান করেন। উপদেষ্টা মন্ডলির সদস্য, মোহাম্মদ নাজিম হোসেন,সহ-সভাপতি মোঃ জাহেদ চৌধুরী, সহ -সাধারণ সম্পাদক, মোঃ হাসেম উদ্দিন, অর্থ সম্পাদক, মোঃ সিরাজুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক, রুবেল বড়ুয়া ও সভাপতি তথাগত চৌধুরী ও সাধারণ সম্পাদক পুলক বড়ুয়া, সবাই সশস্ত্র বাহিনী দিবসে বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি বাস্তবায়ন করার পরিকল্পনা করেন।পতাকা উত্তোলন, র্্যলী করে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ এর পর দুপুরে অতিথি আপ্যায়ন করা, ও প্রীতি ভোজ, আর ও সংগঠন উন্নতি বিষয়ে আলোকপাত করা হয়।পরিশেষে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য সবাইকে সুদৃঢ় ভাবে কাজ করে যেতে হবে। সশস্ত্র বাহিনী দিবস ভাল করে সম্পূর্ণ করার লক্ষ্য ও বদ্ধ পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার সংকল্প যেন থাকে।সবার সুস্বাস্থ্যে দীর্ঘায়ু কামনা করে।মাসিক সভা পরিসমাপ্তি করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া