জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ

জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ
ছবি: মোঃ সারোয়ার হোসাইন অপু

দৈনিক বিজয় নিউজ বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।  জানা যায়, ১৯ সেপ্টেম্বর/২৬ (শনিবার) দুপুর ১২ টায় জেলার বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউপির শিবপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও জেরিন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক এবং দৈনিক আজকের জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার (নওগাঁ ) সাংবাদিক ফরহাদ হোসেনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সরেজমিনে বার্তার বদলগাছী উপজেলা প্রতিনিধি

সিনিয়র সাংবাদিক মোঃ ফেরদৌস হোসেন,  বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক করোতোয়ার বদলগাছী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক  ও উপজেলা কিন্ডারগার্টেন আ্যসোসিয়েশনের সভাপতি জাতীয় দৈনিক ইত্তেফাক এর বদলগাছী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাফিজার রহমান,  শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান (জিয়া), বদলগাছী উপজেলা ছাত্র দলের সদস্য শাহিনুর আলম, মোঃ নাহিদ রানা, বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জয়সাগর পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক সুবাস চন্দ্র সহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবিকা, কোমলমতি মেধাবী শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ শিক্ষার্থীদের  দিক নির্দশনা দিয়ে ও অভিভাবকদের সচেতনা মূলক বক্তব্য রাখেন। বিদ্যালয় কর্তৃক প্রাপ্ত তথ্যমতে ২০২৫ সালের কিন্ডারগার্টেন আ্যসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় এই বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয়েছেন। ৪২ শিক্ষার্থীদের মাঝে অতিথি গণ সম্মাননা  ক্রেস্ট ও সনদ প্রদান করেন। গত বছরের এই বিদ্যালয় থেকে আ্যসোসিয়েশন বৃত্তি পরীক্ষায়  ১৭ জন শিক্ষার্থী ট্যালেন্ডপুল বৃত্তি এবং ২৫ সাধারণ গ্রেডের  বৃত্তি প্রাপ্ত হয়েছেন। 

এ বিষয়ে বিদ্যালয়ের নার্সারী শ্রেণির ক্ষুদে শিক্ষার্থী নূরানী নুসরাত বলেন, আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আমাদেরকে পুরস্কার দেওয়া হয় এজন্য আমি অনেক খুশি। নার্সারি শ্রেণির জান্নাতুন মাওয়ার দাদি সুরাইয়া হক বলেন, স্কুলটি খুব ভালো। শিক্ষকগণ খুব ভালো পাঠদান করান। তাদের আচার আচরণ ও খুব ভালো।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ সারোয়ার হোসাইন অপু