হোমনার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও কার্যকরী প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সচিব মোঃ আজিজুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশিদ, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, অভিভাবক সদস্য মোঃ মোশারফ মেম্বার, সদস্য রতন কুমার সরকার, সদস্য মোঃ মাইনউদ্দিন, সদস্য মোসাম্মৎ সেলিনা আক্তার, সদস্য বিউটি আক্তার প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, নব নির্বাচিত কমিটির সহ সভাপতি মৌসুমী সুলতানা, সদস্য মোঃ বিল্লাল হোসেন, রুমি আক্তার, নাজমা বেগম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ হালিম মিয়া, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শ্যামল মাহমুদ,দুলালপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংবাদিক রাসেল আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইফ্ফাত জাহান আরজু আখন্দ, চন্দন কুমার দাস, লিপি আক্তার, শিরিন সুলতানা, মোঃ নজরুল ইসলাম, খাদিজা আক্তার, সামসুন নাহার, হাসি আক্তার, ও অফিস সহায়ক কমল সরকার।
এসময় বক্তাগন বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ গড়ার মূল ভিত্তি। বিদ্যালয়ের গুণগত মান নিশ্চিত করতে মানসম্মত পাঠদান নিশ্চিতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ও সচেতন হয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দিতে হবে। পরিচ্ছন্ন, নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।এক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে। এর আগে বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে নব নির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ