অনলাইন জুয়া বিরোধী অভিযানে ময়মনসিং ঈশ্বরগঞ্জে ১যুবক গ্রেপ্তার!

অনলাইন জুয়া বিরোধী অভিযানে  ময়মনসিং ঈশ্বরগঞ্জে ১যুবক গ্রেপ্তার!
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১টার দিকে পুলিশ সুপারের নির্দেশনায় এবং সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তার তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আটারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কথিত অনলাইন জুয়া সাইটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিনকে আটারবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তিনি ঈশ্বরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দওপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম আবুল বাদশা এবং মাতার নাম ফিরোজা বেগম,পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন এবং দুটি অ্যাপের স্ক্রিনশটের প্রিন্ট কপি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় অনলাইন জুয়া সংক্রান্ত মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে, ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রফিকুল