পাবিপ্রবির সমাজকর্ম বিভাগের বিদায় অনুষ্ঠান

পাবিপ্রবির সমাজকর্ম বিভাগের  বিদায় অনুষ্ঠান
ছবিঃ ভাস্কর চন্দ্র রায়

দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ সেশনের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে সামনে আয়োজিত অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক এবং মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর হুমায়ূন কবির,সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা. খাদিজাতুল কোরবা ও সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোসা. ফাতেমা বেগম, সমাজকর্ম বিভাগের প্রভাষক মো: সোহেল রানা সহ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, “বিদায় বলা কঠিন, তবে মনে রাখবে তুমি শুধু নিজেকে নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়ও সঙ্গে নিচ্ছ। ভবিষ্যতে যখন ভালো চাকরিতে যোগ দেবে, গর্ব করে বলতে পারবে ‘আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম।’ তোমাদের সাফল্যই হবে আমাদের গর্ব ও নবীনদের অনুপ্রেরণা।” সম্মানিত অতিথি অধ্যাপক তাহমিনা আখতার বলেন, “গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের অভিনন্দন—এটি জীবনের এক বড় অর্জন ও আনন্দের দিন। বিদায়ে দুঃখ নয়, হাসিমুখে এগিয়ে যাও।” সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে মেহেদী উৎসব, ফ্লাস মুভ, লটারি ও নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়