ঠাকুরগাঁও ১আসনের উপনির্বাচনে ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও ১আসনের উপনির্বাচনে ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

‎ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসন। এই আসনে উপনির্বাচনের মনোনয়ন পত্র জমা দিয়েছিল মোট ৬ জন প্রার্থী। এর মধ্যে যাচাই বাছাই শেষে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।
‎
‎ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে দুদিন এ মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
‎ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ৭ অক্টোবর পর্যন্ত।
‎
‎বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াবাইদুল্লাহ মাসুদ। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী, এবং বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী হোসেন মোহাম্মদ ওমর ফারুক এর মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে
‎
‎এ বিষয়ে নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম, সকালে কাগজ পত্র আমরা যাচাই বাছাই করেছি। তাদের কাগজপত্রে কোনো অসঙ্গতি না থাকায় সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি যাতে তারা আচরণ বিধি মেয়ে চলে। এবং কোনো সহিংসতায় না জড়ায়। পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে।
‎
‎উল্লেখ্য, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ কারণে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ অক্টোবর।
‎
‎এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে মহিলা ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন। পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম