নিঃস্বার্থ সমাজসেবা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত: সংগঠক রূপক বড়ুয়া
দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার অন্তর্গত পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী বৌদ্ধ পল্লী ভান্ডারগাঁও গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব বাবু রূপক বড়ুয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে এবং তরুণ সমাজ'কে সঠিক দিকনির্দেশনা দিতে। কোনো পদ-পদবির মোহ নয়, বরং নিঃস্বার্থভাবে সামাজিক সংগঠনের মাধ্যমে মানবসেবা করাই যার জীবনের মূল উদ্দেশ্য।
বর্তমানে তিনি যেসব সামাজিক ও মানবিক সংগঠনের সাথে যুক্ত থেকে নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন:
**প্রধান উপদেষ্টাঃস্বপ্ন সিঁড়ি যুব সংঘ।
**উপদেষ্টাঃ ভান্ডারগাঁও নবশক্তি সংঘ।
**মহাসচিবঃ বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডেশন।
অসহায় ও সাধারণ মানুষের কল্যাণে অবদান রাখা এবং তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর সমাজ গঠনে বাবু রূপক বড়ুয়ার ভূমিকা প্রশংসনীয়। যাহা বৌদ্ধ সমাজে বিরল দৃষ্টান্ত স্হাপন করছে। মানবিক সংগঠকের জন্য রইল আন্তরিক অভিনন্দন শুভকামনা ও নিরন্তর শ্রদ্ধা। রুপক বড়ুয়াদের মত মানব সেবার মানুষ গুলো মানুষের হ্রদে সারাজীবন বেঁচে থাকুক, তাঁহার নীরোগ দীর্ঘ জীবন কামনা করছি।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া